আলিমুদ্দিনে প্রসেনজিৎ, বিমান বসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মঙ্গলবার সিপিআই(এম)-এর রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে এসে প্রবীণ বাম নেতা বিমান বসুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গিয়েছে, পরিচালক সৌরভ পালোধীর নতুন ছবি ‘অনেকদিন পরে’ দেখার আমন্ত্রণ জানাতেই তিনি সেখানে যান। উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য –শমিক লাহিড়ী ও মীনাক্ষী মুখার্জিও।

দুপুরে আলিমুদ্দিনে পৌঁছে প্রসেনজিৎ কিছু সময় একান্তে কথা বলেন বিমান বসুর সঙ্গে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বাংলা সংস্কৃতি জগতের নানা প্রসঙ্গ নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে সূত্রের খবর।

আলাপচারিতায় উঠে আসে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য, বাংলা চলচ্চিত্রের অতীত ও বর্তমান, শিল্প-সংস্কৃতির পরিবর্তিত পরিস্থিতি এবং সমাজ-রাজনীতির বিভিন্ন বিষয়। দুই ভিন্ন ক্ষেত্রের দুই বিশিষ্ট ব্যক্তিত্বের এই সাক্ষাৎকে ঘিরে কৌতূহল তৈরি হয় উপস্থিতদের মধ্যে।সৌজন্য সাক্ষাতের আবহে প্রসেনজিৎ তাঁর অভিনীত ও সৌরভ পালোধী পরিচালিত ছবি ‘অনেকদিন পরে’ দেখার জন্য বিমান বসুকে আমন্ত্রণ জানান বলেও জানা গিয়েছে।

রাজনীতির বাইরে সংস্কৃতি ও শিল্পের পরিসরে এই সাক্ষাৎ উষ্ণতা এবং পারস্পরিক শ্রদ্ধার এক নজির বলেই মনে করছেন উপস্থিত অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *