২০ শতাংশ বাড়ল, কেন্দ্রের সঙ্গে DA পার্থক্য থাকল আর ২২ শতাংশ, স্থায়ী না হলেও ২ হাজার টাকা ভাতা বাড়ল সিভিক ভলেন্টিয়ারদের

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রাজ্যে নতুন বিজেপি সরকারের প্রথম বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সব থেকে বেশি নজর ছিল যে দিকটিতে তা হল সরকারি ও সরকার পোশিত কর্মচারিদের বকেয়া মহার্ঘ্য ভাতা (DA)। ক্ষমতায় আসার আগে কেন্দ্রীয় হারে DA দেওয়ার কথা ঘোষণা করলেও পুরোটা এবারই ঘোষণা হল না।

বর্তমানে ১৮ শতাংশ ডিএ পাওয়া সরকারি কর্মীরা এবার থেকে পাবেন ৩৮ শতাংশ। কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে। ফলে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ পার্থক্য কমে দাঁড়াল ২২ শতাংশ। সরকারি, সরকার পোশিত কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী এই বৃদ্ধির আওতায় আসবেন। তবে এরিয়ার নিয়ে কোনও ঘোষণা হয়নি। এছাড়াও প্যারা টিচারদের ভাতা ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে নতুন বাজেটে।

এছাড়াও সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশদের জন্য ২ হাজার টাকা মাসিক ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। তবে তাঁদের স্থায়ী করণের কোনও ঘোষণা হয়নি এই বাজেটে। এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।

এছাড়াও স্কুলে মিড ডে মিলে বরাদ্দ ছাত্র পিছু আরও ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে নতুন বাজেটে।

স্কুল কলেজ হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে মদের দোকান না খোলার ঘোষণা। কলকাতার ক্ষেত্রে তা ৫০০ মিটার করা হয়েছে।

সরকারি কলেজে ভর্তি অবিবাহিত ছাত্রীদের জন্য এককালিন ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা।

বিশেষ ভাবে সক্ষমদের ভাতা ৫০০ টাকা বৃদ্ধির ঘোষণা।

মিড ডে মিলের রাঁধুনিদের ১ হাজার টাকা করে ভাতা বৃদ্ধি।

অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ।

৫০ হাজার শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা বাজেটে।

পুলিশ বিভাগে ২০ হাজার নিয়োগ। অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষিত।

সরকারি দফতরে আরও ৩০ হাজার নিয়োগ।

নিয়োগের ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত।

কৃষক পরিবার পিছু ৩ হাজার টাকা মাসিক ভাতা ঘোষণা।

মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা দিতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ।

উত্তরবঙ্গে নতুন IIT ও IIM তৈরির ঘোষণা।

উত্তরবঙ্গে নতুন আন্তর্জাতিক মানের ইন্ডোর ও আউটডোর স্টেডিয়ার তৈরির ঘোষণা। বরাদ্দ করা হয়েছে ২০ কোটি টাকা।

আলুচাষিদের জন্য ক্যুইন্টালে ২০০ টাকা করে ভর্তুকির ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *