সোনাম ওয়াঙচুকের পাশে দাঁড়িয়ে তীব্র ভাষায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ সিপিআইএমের, দেশ জুড়ে বাড়ছে সমর্থন

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোনাম ওয়াংচুকের অনশন ১৯তম দিনে পড়ল। এখনও কেন্দ্রের বিজেপি সরকার তরফে কোনও সদর্থক পদক্ষেপ দেখা যায়নি। তবে দেশ জুড়ে সমর্থন পাচ্ছেন সোনাম ও ককরোচ জনতা পার্টি। ফেস একবার সোনাম ওয়াংচুকের প্রতি সমর্থন জানাল সিপিআইএম। শুক্রবার বামপন্থী দলটির প্রতি সমর্থন জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সিপিআই(এম)-এর পলিটব্যুরোর শুক্রবারের প্রেস বিজ্ঞপ্তিতে সোনাম ওয়াঙচুকের অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনরত ছাত্রছাত্রী ও নেতাদের সঙ্গে আলোচনায় বসতে কেন্দ্র সরকারের অস্বীকৃতি সরকারের অসংবেদনশীল ও কর্তৃত্ববাদী মনোভাবের পরিচয় বহন করে। সিপিআই(এম) তাদের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ, NTA বিলুপ্তি এবং জাতীয় শিক্ষা নীতি (NEP 2020) প্রত্যাহারের দাবি জানিয়েছে।

পলিটব্যুরো আরও ঘোষণা করেছে, সোনাম ওয়াঙচুক ও আন্দোলনরত ছাত্রছাত্রীদের সঙ্গে সংহতি জানিয়ে ২০ জুলাই দেশজুড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করবে সিপিআই(এম)। দলের সমস্ত সংগঠন ও গণতান্ত্রিক মনোভাবাপন্ন নাগরিকদের ওই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চও এক প্রেস বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের বক্তব্য, সোনাম ওয়াঙচুক একজন বিশিষ্ট প্রকৌশলী, উদ্ভাবক, বিজ্ঞানমনস্ক শিক্ষাবিদ ও পরিবেশকর্মী। তাঁর মতো একজন মানুষের জীবন রক্ষা এখন সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বিজ্ঞান মঞ্চের দাবি, গণতান্ত্রিক দেশে মতপার্থক্য ও দাবিদাওয়ার সমাধান হওয়া উচিত আলোচনার মাধ্যমে। তাই কেন্দ্র সরকারের কাছে তারা অবিলম্বে সম্মানজনক সংলাপ শুরু করে এমন পরিবেশ তৈরির আবেদন জানিয়েছে, যাতে ওয়াঙচুক অনশন প্রত্যাহার করতে পারেন।

সোনাম ওয়াংচুকও ফেসবুকে তাঁর প্রতি সমর্থন জানানো ও অনশন প্রত্যাহার করতে বলা শুভানুদায়ীদের প্রতি ফেসবুকে ভিডিও বার্তা দিয়েছেন

রাজনীতি থেকে অভিনয় জগৎ, নাগরিক সমাজের তরফেও সোনাম ওয়াঙচুকের আন্দোলনের প্রতি সমর্থন ক্রমশ বিস্তৃত হচ্ছে। স্ট্যান্ডআপ কমেডিয়ান কুণাল কামরাও যন্তর মন্তরে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সমর্থন প্রকাশ করেছেন। সেই সঙ্গে তাঁর নিজস্ব ভঙ্গিতে কৌতুকের ছলে তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে।

পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, শিল্পী এবং বিরোধী রাজনৈতিক দলের নেতারাও তাঁর দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, দেশের পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং শিক্ষাক্ষেত্রে সংস্কারের দাবিতেই এই আন্দোলন চলবে। আন্দোলনকারীদের তরফে আগামী ২০ তারিখ সংসদ ভবন অভিযানেও দেশের মানুষকে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *