নিজস্ব প্রতিবেদন: সিপিআই(এম)-এর প্রবীণ নেত্রী বৃন্দা কারাত জন্তর মন্তরে উপস্থিত হয়ে দিল্লি পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। আবিষ্কারক, পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে তাঁর অনশনের ২১তম দিনে জোর করে দিল্লি পুলিশ আটক করে সরিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।
সোনম ওয়াংচুক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, NEET প্রশ্নফাঁস কাণ্ডে জবাবদিহি এবং দেশের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ব্যর্থতার বিরুদ্ধে দায় নির্ধারণের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছিলেন।
বৃন্দা কারাত সিজেপি তথা গোটা ছাত্র-যুব সমাজের এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের প্রতি আরও একবার সংহতি সমর্থন প্রকাশ করেন। এবং অনশনরত ছাত্র-যুবকদের পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করতে এবং দুর্নীতির বিরুদ্ধে এই আন্দোলনকে আরও শক্তিশালী করা জরুরি।