বারুইপুরে নাবালিকা খুনে অভিযুক্তদের ছাড়িয়ে নিয়ে গেল বিজেপি নেতা, উত্তপ্ত পরিস্থিতিতে জারি ১৬৩ ধারা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: বারুইপুরে সূর্যপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনা নিয়ে গতকাল থেকেই উত্তাল বারুইপুর। তার জেরে আজ সকাল থেকে বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর ৩টি থানা এলাকায় ১৬৩ ধারা জারি করে দিল পুলিশ। এর ফলে ৫ জনের বেশি জমায়েত নিশিদ্ধ ওই সব এলাকায়। নামানো হয়েছে প্রচুর পুলিশ।

শনিবার থেকে নিখোঁজ হয় এক নাবালিকা। অভিযোগ থানায় অভিযোগ জানানোর পরও কার্যত কোনও পদক্ষেপ করেনি থানা। বাধ্য হয়ে স্থানীয়রাই এলাকার নানান দোকানের সিসিটিভি ফুটেজ দেখে নাবালিকার দেহ উদ্ধার করে এলাকার েকটি পুকুর থেকে। এবং ৩ অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু অভিযোগ স্থানীয় বিজেপি নেতা শান্তনু মন্ডল তাদের পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়।

এই ঘটনা সামনে আসারা পরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। নাবালিকার দেহ রাস্তায় শুইয়ে রেখে চলে অবরোধ বিক্ষোভ। খুনে অভিযুক্তদের পাশাপাশি বিজেপি নেতা শান্তনু ও যে পুলিশ আধিকারিকরা অভিযুক্তদের ছেড়েছে তাদেরও চরম শাস্তির দাবি উঠতে থাকে। এমনকি জনরোষে এক যুবককে পিটিয়ে খুনেরও অভিযোগ ওঠে। বারুইপুর কাণ্ডে ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ। আজ তাদের হাজির করানো হবে বারুইপুর আদালতে।

গোটা ঘটনায় এখনও পর্যন্ত মোট তিনটি পৃথক মামলা রুজু হয়েছে। নাবালিকাকে খুনের অভিযোগে একটি মামলা রুজু হয়েছে। যুবককে পিটিয়ে খুনের ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। এ ছাড়া পুলিশের উপর হামলার অভিযোগে আরও একটি মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *