ভেস্তে যেতে পারে বহু প্রতিক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ

কলম্বো: টি ২০ বিশ্বকাপে বহু প্রতিক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল। বহু টাল বাহানার পর রবিবার কলম্বোতে ২০২৬ সালের টি-টোয়েন্টি ম্যাচে লিগ পর্যায়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত পাকিস্তান।

এই ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে এই ম্যাচের দিকে। সলমন আলি আঘার নেতৃত্বে পাকিস্তান আদও পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে পারবে কিনা তা নির্ভর করছে বৃষ্টির উপর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার ফলে কলোম্বতে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় ৯৪ শতাংশ। ফলে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রবল।

ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা ম্যাচ। যেখানে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। তবে, আর প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচে বৃষ্টিপাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুসারে, বৃষ্টিপাতের সম্ভাবনা ৯৪ শতাংশ।  বৃষ্টিপাতের ক্ষেত্রে, কোনও রিজার্ভ ডে না থাকায় পয়েন্ট ভাগ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *